May 24, 2026, 9:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী-১ আসনে ঈগল প্রতীকের প্রার্থী ড. মুহসেনীর গণসংযোগ

গোদাগাড়ী প্রতিনিধি :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ঈগল প্রতীকে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী তিনি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কমলাপুর এলাকায় গ্রাম, পাড়া-মহল্লা, বাজার ও দোকান ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোট চেয়ে গণসংযোগ করেন।

এরপর তিনি কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুল্কি ডাইং নতুন প্রজন্ম আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন। তিনি বলেন, “দেশে বেকারত্ব চাই না। জুলুম-নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্ব।”

ড. মুহসেনী আরও জানান, নির্বাচিত হলে রাজশাহী-১ আসনকে উন্নয়নসমৃদ্ধ ও আদর্শ জনপদে রূপান্তর করা হবে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি ও আইন শৃঙ্খলা নিশ্চিত করা হবে।

গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানের আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা