October 28, 2026, 6:27 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

‘হ্যাঁ-না’ প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসন সচিব

স্টাফ রিপোর্টার :-
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক আজ শুক্রবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন।

নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের হয়েই প্রচারে অংশ নেবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ-বিষয়ক মতবিনিময় সভায় এহছানুল হক এ কথা বলেন।

রাজশাহী বিভাগের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এহছানুল হক বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন। তবে বর্তমানে নির্বাচন কমিশন সুস্পষ্ট বিধিনিষেধ আরোপ করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর কোনোভাবেই হ্যাঁ বা না ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচার চালাতে পারবেন না।’

এহছানুল হক আরও বলেন, ‘প্রশাসনের দায়িত্ব থাকবে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। তবে কোনো নির্দিষ্ট মত বা সিদ্ধান্তের পক্ষে প্রচার চালানো প্রশাসনের কাজ নয়।’

রাজশাহী বিভাগীয় প্রশাসন এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা