May 25, 2026, 2:59 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা

গোদাগাড়ী প্রতিনিধি :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক নির্বাচনী পথসভা আয়োজন করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গোদাগাড়ী উপজেলা বিএনপি পার্টি অফিস চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার বিএনপির সভাপতি মজিবুর রহমান। অনুষ্ঠানে অংশ নেয়া ছিলেন বিএনপি, গোদাগাড়ী উপজেলা শাখা, কাঁকনহাট পৌরসভা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুলতানুল ইসলাম তারেক।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বলেন, “ভোট হচ্ছে জনগণের সবচেয়ে বড় শক্তি। ভোটের মাধ্যমে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।” তিনি সকল ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি সুলতানুল ইসলাম তারেক বলেন, “বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের রায়ই বিজয়ী হবে।”

পথসভায় উপস্থিত ছিলেন দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। সভা শেষ পর্যন্ত ভোটের মর্যাদা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বার্তা প্রধান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা