October 27, 2026, 8:55 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২২ কর্মীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নে বিএনপির ২২ কর্মী জামায়াতে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগরী আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

জামায়াতে যোগদানকারী সহবুল ইসলাম বলেন, জামায়াত একটি আদর্শিক রাজনৈতিক দল, যা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তাই তাদের কার্যক্রমে খুশি হয়ে যোগদান করেছি।

রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী বলেন, দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় জামায়াতে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা