May 24, 2026, 8:32 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে মারামারি থামাতে গিয়ে পিটুনিতে প্রতিবেশী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জ সদরে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে পিটুনিতে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার প্রান্তিকপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

নিহত মো. নাসিরুদ্দিন বাসু (৪৫) ওই বস্তির আত্তাব মুন্সির ছেলে।

আটকরা হলেন- নূরি বেগম ও তার স্বামী মো. বাবু, খাতিজা বেগম, মো. নিয়াজ, মেহেদী, রফিক এবং রফিকুল ইসলাম। সবাই প্রান্তিকপাড়া বস্তির বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দুপুরে বস্তির সরকারি ট্যাপ-কল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নূরি বেগম ও লাইলি বেগমের মধ্যে মারামারি হয়। এ সময় তাদের থামাতে যান নাসিরুদ্দিন।

এতে ক্ষিপ্ত হয়ে নূরি বেগমের বাড়ির লোকজন নাসিরুদ্দিনকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নূরি বেগমসহ সাতজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা