October 27, 2026, 7:22 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

আত্নগোপনে থাকা আ.লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়রের মৃত্যু

নাটোর প্রতিনিধি :-

নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির (৩৫) আজ (২৭ জানুয়ারি ২০২৬) অকাল মৃত্যু বরণ করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান মনির একাধিক মামলায় অভিযুক্ত থাকায় গ্রেফতার এড়াতে কিছুদিন ধরে নওগাঁর আত্রাই উপজেলার বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

সাবেক মেয়রের মৃতদেহ তার নিজ গ্রামে, নলডাঙ্গা উপজেলার ডাকাতিয়া ভিটা (ছাতারভাগ) এ আনা হয়েছে। মনিরুজ্জামান মনির স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক মহলে তার অকাল মৃত্যুকে শোকজনক ঘটনা হিসেবে নেওয়া হয়েছে। স্থানীয়রা বলেন, মনির ছিলেন সক্রিয় রাজনৈতিক নেতা এবং পৌর এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা