May 24, 2026, 10:44 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

একমঞ্চে রাজশাহী-৬ আসনের চার প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ

বাঘা প্রতিনিধি :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একমঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চারঘাটের এমএ হাদ্বী ডিগ্রী কলেজ মাঠে এ ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ওস জেলার বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আখতার।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জাতীয় পর্টির ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী আব্দুস সালাম সুরুজ উপস্থিত ছিলেন। এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তারাএকই মঞ্চে তাদের ইশতেহার পাঠ করেন।

এসময় প্রার্থীরা চারঘাট ও বাঘা উপজেলার প্রধান অর্থকারী ফসল আম রক্ষনাবেক্ষনের পাশাপাশি নদী ভাঙ্গন প্রতিরোধে কার্য্যকর ব্যবস্থা গ্রহল, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, মাদকমুক্ত ও বেকার সমস্যাসহ চারঘাট ও বাঘার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে অঙ্গিকার করেন। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আচরনবিধি মেনে প্রচার-প্রচারনা করার অঙ্গিকার করেন প্রার্থীরা।

ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল করীম মিজান, চারঘাট থানার ওসি হেলাল উদ্দিন, বাঘা থানার ওসি সেরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ও অঙ্গীকার ব্যাক্ত করেন।

প্রসঙ্গত, পদ্মা নদীর তীরে জেলার চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা