May 24, 2026, 7:36 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনী আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি, বগুড়া-৭ আসন বিএনপি প্রার্থীর রঙিন ব্যানারে সয়লাব

বগুড়া প্রতিনিধি :-

নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের বিভিন্ন এলাকায় বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মোরশেদ মিল্টনের রঙিন ব্যানার ও পোস্টারে ভরে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও অলিগলি।

সরেজমিনে দেখা গেছে, শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস, মাঝিড়া স্ট্যান্ডসহ গাবতলী উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে এসব ব্যানার ও পোস্টার টানানো হয়েছে, যা পথচারীদের দৃষ্টিগোচর হচ্ছে সহজেই।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও এভাবে প্রকাশ্য প্রচারণা চালানো কমিশনের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এতে নির্বাচনের সমতা ও সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা