May 24, 2026, 6:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

স্টাফ রিপোর্টার :-

সবশেষ বিপিএলের দ্বাদশ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আর চ্যাম্পিয়ন হওয়ার পর আজ সোমবার নিজ রাজশাহী শহরে ট্রফিসহ গেছেন দলটির সকল সদস্যরা। উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরাও। ছাদখোলা বাসে রোড-শো শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক।

পরে জানান রাজশাহী কিংবা বগুড়াতে বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে নিজের চাওয়ার কথা। মুশফিক বলেন, ‘আমি মনে করি, রাজশাহী ও বগুড়া; দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল আয়োজনের জন্য যে যে প্রস্তুতি দরকার, আশা করি বিসিবি সেগুলো দেখবে। হাতে এখনও এক বছর সময় আছে। রাজশাহী ও বগুড়ায় খেলা হলে দর্শকসংখ্যা আরও বেশি হবে।’

মুশফিকদের দেখতে এদিন রাজশাহীতে সমর্থকদের ছিল উপচেপড়া ভিড়। শহরের যেখানেই ট্রফি নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা গেছেন, সবখানেই ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে। দর্শকদের ভালোবাসা পেয়ে বেশ উচ্ছ্বসিত মুশফিক। বিপিএলের ট্রফি রাজশাহীবাসীর প্রাপ্য ছিল বলে মনে করেন উইকেটকিপার এই ব্যাটার।

মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পেয়ে ভালো লেগেছে। এটা অবশ্যই রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। অনেক দিন পর ট্রফি জিতেছে। নাবিল গ্রুপের জন্য বড় পাওয়া।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা