May 24, 2026, 7:35 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি :-

জেলার শেরপুর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের ‘মর্ডান ব্রেড এন্ড বিস্কুট’ নামের একটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেরপুর উপজেলার শেরুয়া ও হামছায়াপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং কার্যক্রম চলাকালে এ জরিমানা করা হয়।

জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযানকালে ‘মর্ডান ব্রেড এন্ড বিস্কুট’ নামের বেকারিতে নষ্ট ও পচা ডিম ব্যবহার, বিএসটিআই অনুমোদনহীন প্যাকেট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা