October 27, 2026, 6:38 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

নাটোরে গণভোটের প্রচারণায় ইমাম সম্মেলন

নাটোর প্রতিনিধি :-

নাটোর জেলায় আজ গণভোটের প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল আওয়াল। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত এবং ইসলামিক ফাউন্ডেশনের নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম।

সম্মেলনে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের মাধ্যমে ৫০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলার প্রায় সাড়ে তিনহাজার মসজিদ থেকে এসব লিফলেট জনগনের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া শুক্রবারে জুমা নামাজের খুতবায় নির্বাচন ও গণভোটের বিষয় মুসল্লিদের অবহিত করা হয়েছে।

নাটোর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সম্মেলনে জেলার পাঁচ শতাধিক ইমাম অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা