May 24, 2026, 7:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিতে যোগ দিলেন পাবনার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী

পাবনা প্রতিনিধি :-

পাবনার সাঁথিয়া উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের ফুলেল শুভেচ্ছা নিয়ে ক্ষেতুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামেদের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান বলেন, “এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে। আমরা আওয়ামী লীগের বন্ধুদের সঙ্গে নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে চাই।”

কৃষকলীগ নেতা সুরুজ মিয়া জানান, “আওয়ামী লীগ নেত্রী দেশের বাইরে থাকায় আমরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি আব্দুল রশিদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন আক্তার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী শান্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কাশু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল সাত্তার জিন্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহানুর আলম পিন্টু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মজনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা