May 24, 2026, 10:44 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী নগরীতে ড্রেন থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে নগরীর ভাটাপাড়ায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, নিহতের মাথাসহ শরীরের অংশ ড্রেনের মধ্যে ঢুকেছিল। আর পা উপরের দিকে ছিল। ধারণা করা হচ্ছে তিনি অসাবধানতাবশত ড্রেনে পড়ে মারা গেছেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও মরদেহের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা