May 24, 2026, 9:40 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার রাজশাহীতে আসছেন তারেক রহমান ‘বৃহৎ ও ঐতিহাসিক’ সমাবেশ সফল করতে ব্যস্ত নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী সভা উপলক্ষে প্রস্তুতি সভা। গতকাল শনিবার রাতে নগরের পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত মিজানুর রহমান মিনুর বাসায়।

আগামী বুধবার রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে গতকাল শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমানের (মিনু) বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, তারেক রহমানের এই সমাবেশ হবে ‘সর্বকালের বৃহৎ ও ঐতিহাসিক’।

তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায় সমাবেশে ভাষণ দেবেন। সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন।

গতকাল প্রস্তুতি সভায় মিজানুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী নাটোর-২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার (দুলু), রাজশাহী-৬ আসনের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ (চাঁদ), রাজশাহী-৫ আসনের প্রার্থী নজরুল ইসলাম, রাজশাহী-৪ আসনের ডিএম জিয়াউর রহমান, নাটোর-১ আসনের প্রার্থী ফারজানা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন। রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন ও রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি।

মিজানুর রহমান বলেন, চট্টগ্রামের পরেই রাজশাহীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে রাজশাহী নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ উপস্থিত থাকবেন। এটা সর্বকালের সর্ববৃহৎ ঐতিহাসিক সমাবেশ হবে। এখানে নারী-পুরুষ প্রায় সমান সমান উপস্থিত থাকবেন। এ নিয়ে আজ রোববার সন্ধ্যায় তাঁদের আরও একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আগের দিন পর্যন্ত প্রতিদিনই তাঁরা এই সভা করবেন। তা ছাড়া রাজশাহী নগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তাঁদের প্রস্তুতি সভা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা