October 28, 2026, 7:32 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

স্পোটর্স ডেস্ক :-

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে হালনাগাদ বিশ্বকাপ সূচিও প্রকাশ করা হয়েছে।

আইসিসি জানায়, পূর্বে প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতির কারণেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না চাওয়ায় বিসিবির এই অবস্থান চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানায় সংস্থাটি।

বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়ে গ্রুপ ‘সি’-তে অংশ নেবে স্কটল্যান্ড। এই গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

আইসিসির প্রকাশিত নতুন সূচি অনুযায়ী স্কটল্যান্ডের ম্যাচগুলো নির্ধারিত ভেন্যু ও সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা