October 27, 2026, 5:29 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড, জানাল আইসিসি

স্পোটর্স ডেস্ক :-

জল্পনাকল্পনার অবসান ঘটেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসি বলেছে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই বলে বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্ট এত কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলে এ কঠিন সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে।
বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সেটি নিয়ে তিন সপ্তাহের বেশি সময় ধরে আইসিসি ‘স্বচ্ছ ও গঠনমূলক একাধিক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল’ বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা–বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে আইসিসি লিখেছে, ‘মূল্যায়নে উপসংহারে পৌঁছানো হয়েছে যে ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব তথ্যের আলোকে এবং বৃহত্তর প্রভাব বিবেচনা করে আইসিসি সিদ্ধান্তে আসে যে প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা উচিত হবে না।’
উগ্রপন্থীদের হুমকির মুখে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। একজনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতে বিশ্বকাপ দলের ক্রিকেটারসহ অন্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

৪ জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পাঠানোর পর এ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা চলে। হয়েছে ভিডিও কনফারেন্স এবং সশরীর আলোচনা, এমনকি আইসিসির ভার্চ্যুয়াল বোর্ড সভাও। ২১ জানুয়ারি অনুষ্ঠিত সে সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলতে হবে।
বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না জানিয়ে আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, ‘বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ভারতে গিয়ে খেলবে কি না, নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ তথ্য না পাওয়ায় আইসিসি “নিজেদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাইপ্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল চিহ্নিত করার পথে অগ্রসর হয়”।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা