May 24, 2026, 8:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আসনপ্রতি লড়ছেন ৫৫ জন

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ৫৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বি ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। ৫৬৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব লিখিত বক্তব্যে বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা কয়েকটি পরীক্ষা কক্ষ পরিদর্শন করেছি। আমাদের ধারণা, এই কেন্দ্রে ৯০ শতাংশ উপস্থিতি হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের অন্য কেন্দ্রগুলো থেকেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আজকের পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা