May 24, 2026, 8:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

রাবি প্রতিনিধি :-
উপাচার্যের হাতে ফলাফলের নথিপত্র তুলে দেন সি ইউনিটের কো-অর্ডিনেটর প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সি ইউনিটের অন্তর্ভুক্ত বিজ্ঞানের দুটি গ্রুপে পাসের হার মাত্র ১১ দশমিক ৯৪ শতাংশ। তবে, অবিজ্ঞান গ্রুপে উত্তীর্ণের হার ৬৬ দশমিক ৬৩ শতাংশ।

রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান)-এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২ দশমিক ৪৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৫০।

এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান)-এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১১ দশমিক ৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৫০।

ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান)-এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬৬ দশমিক ৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯ দশমিক ৫০।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট https://application.ru.ac.bd/ এ লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এ জন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাসের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা