May 24, 2026, 8:48 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক :-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনেক চেষ্টাই করেছিলেন ক্রিকেট কূটনীতিতে জেতার। গত কয়েক দিন তিনি নিয়মিত যোগাযোগ করেছেন বিভিন্ন ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে। সব চেষ্টা বৃথা, বাংলাদেশ বেশির ভাগেরই সমর্থন পায়নি। পারেনি এই লড়াইয়ে জিততে।

আজ সন্ধ্যায় আইসিসির যে বোর্ড সভা হয়েছে, সেখানে বাংলাদেশ ইস্যুর সমাধানে হয়েছে ভোটের আয়োজন। সেই ভোটে বাংলাদেশ পেয়েছে মোটে ২ ভোট। হেরেছে ১২-২ ব্যবধানে। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র এমনটাই জানিয়েছে। ভোট হয়েছে ১২ পূর্ণ সদস্য ও ২ সহযোগী দেশের মধ্যে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট।

এই ভোটাভুটির পর আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই হবে। বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানোর পর ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করতে আইসিসি বোর্ডের (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (আজ)। আইসিসি বোর্ড এটাও উল্লেখ করেছে যে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।

বিসিবি সূত্র জানিয়েছে, বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এক দিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যায়, তবে বিশ্বকাপে ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে দেখা যেতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি কী সিদ্ধান্ত জানায়, সেটিই জানার অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা