October 27, 2026, 5:19 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: আইসিসির বিবৃতি

স্পোটর্স ডেস্ক :-

২০২৬ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ খেলতে হবে ভারতেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড সভা শেষে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইসিসি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোয় বিষয়টি পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড সভা ডাকা হয়। সভায় নিরাপত্তা-সংক্রান্ত সব দিক খতিয়ে দেখা হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি বিবেচনার সময় স্বাধীন নিরাপত্তা মূল্যায়নসহ সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা সম্পন্ন করা হয়েছে। এসব মূল্যায়নে দেখা গেছে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী কিংবা সমর্থকদের জন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি বোর্ড আরও উল্লেখ করেছে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে এসে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়। কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টগুলোর জন্য তা নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। এতে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা ও টুর্নামেন্টের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আইসিসির এক মুখপাত্র বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনা চালিয়ে গেছে, যার লক্ষ্য ছিল বাংলাদেশ যেন এই টুর্নামেন্টে অংশ নিতে পারে। এ সময় স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চয়তাসহ বিস্তারিত তথ্য বিসিবির সঙ্গে শেয়ার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব মূল্যায়নের সিদ্ধান্ত একটাই—ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। এরপরও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে এবং বিষয়টিকে একটি বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত করেছে, যা একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণসংক্রান্ত। এই ঘটনার সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো বা অংশগ্রহণের শর্তের কোনো সম্পর্ক নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা