May 24, 2026, 7:36 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলীয় প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। জেলার তিনটি আসনে সবগুলো প্রার্থীই তাদের দলীয় মনোনয়ন পেয়েছেন। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদেরকে আচরণবিধি সম্পর্কে অবগত করে মেনে চলার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন। ভোটারদের পাশাপাশি প্রার্থীদেরও সহযোগিতা দরকার। সুন্দর নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ, একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. কেরামত আলীসহ অন্যান্য প্রার্থী ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা