May 25, 2026, 1:47 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে আরএমপি কমিশনারের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার।

এ সময় তিনি আকস্মিকভাবে বিভিন্ন চেকপোস্ট ও টহল পুলিশের কার্যক্রম তদারকি করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতভর পুলিশ কমিশনার নগরীর গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমস্থল এবং বিভিন্ন থানা এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ডিউটি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের সঙ্গে মানবিক আচরণের নির্দেশ দেন।

পরিদর্শনের এক পর্যায়ে পুলিশ কমিশনার সাধারণ পথচারী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি নগরীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, “রাজশাহী মহানগরীকে নিরাপদ রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।”

তিনি নগরবাসীকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান।

সাধারণ মানুষ পুলিশ কমিশনারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাতে পুলিশের এমন তৎপরতা ও শীর্ষ কর্মকর্তার সরাসরি উপস্থিতি তাদের মনে স্বস্তি ও নিরাপত্তা বোধ জাগিয়েছে বলে জানান উপস্থিত নগরবাসী।

পরিদর্শনকালে পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা