May 25, 2026, 2:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর ৬টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, লড়বেন ২৯ জন

স্টাফ রিপোর্টার :-
রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন। দুপুর পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
পর্যায়ক্রমে তিনি রাজশাহী জেলার ছয়টি আসন—রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী), রাজশাহী-২ (সদর), রাজশাহী-৩ (পবা-মোহনপুর), রাজশাহী-৪ (বাগমারা), রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এই আসনগুলোর যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, বিএনপি প্রার্থী মো. শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু, জামায়াত প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী এড. শফিকুল হক মিলন, জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আবুল কালাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি প্রার্থী ডিএম জিয়াউর রহমান, জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহীর-৬ আসনের বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনা রশিদ মামুন।

এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের এমপি পদপ্রার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ এবং স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে আনন্দ প্রকাশ করেন এবং ভোটারদের কাছে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যেক প্রার্থী নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে রাজশাহীর ছয়টি আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো। এখন থেকে প্রার্থীরা আচরণবিধি মেনে পোস্টার, লিফলেট, ব্যানার ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই রাজশাহীর বিভিন্ন উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন প্রার্থীরা। ভোটারদের মধ্যেও নির্বাচন ঘিরে আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্র জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ছয়টি আসন থেকে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থী বৈধ ঘোষিত হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করে প্রার্থীতা ফিরে পান। ৩২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলেও শেষ দিনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসন থেকে ২৯ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা