May 24, 2026, 7:36 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ১৭ দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী হাটপাড়া এলাকায় পদ্মা নদী থেকে ১৭ দিন ধরে নিখোঁজ গোলকাজুল ওরফে কাজল (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্বার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাটে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্বারের পর তা শনাক্ত করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে নিখোঁজ গোলকাজুলের পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, গত ০৩ জানুয়ারী রাতে নিখোঁজ হয় গোলকাজুল। এ ঘটনায় ০৮ জানুয়ারি নিখোঁজ গোলকাজুলের স্ত্রী লিসা বেগম বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, নির্যাতন করে হত্যার পর নদীতে লাশ ফেলে গেছে আসামীরা।

তবে স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু চোরাচালানের সাথে যুক্ত ছিলেন গোলকাজুল। রাতের অন্ধকারে সে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ গোলকাজলের পরিবার মরদেহটি সনাক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা