May 24, 2026, 7:36 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীকে ফাইনালে তুলতে যোগ দিলেন উইলিয়ামসন

স্পোটর্স ডেস্ক :-
রাজশাহীর হয়ে কোয়ালিফায়ারে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন।

লিগ পর্ব শীর্ষে থেকে শেষ করা রাজশাহী ওয়ারিয়র্স গতকাল (২০ জানুয়ারি) প্রথম কোয়ালিফায়ার্সে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে গেছে। রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি দলটি। তবে এখনও ফাইনাল খেলার সম্ভাবনা টিকে আছে পদ্মাপাড়ের দলটির। সে জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের বিপক্ষে জিততেই হবে রাজশাহীকে।

ফাইনালে ওঠার প্রথম সুযোগ হেরে নষ্ট করা রাজশাহী বুধবার (২১ জানুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্সের। এবার সুযোগ কাজে লাগাতে ফ্র্যাঞ্চাইজিটি উড়িয়ে এনেছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

আজ সকালেই ঢাকায় এসে রাজশাহীর স্কোয়াডে যোগ দিয়েছেন কেন উইলিয়ামসন। বিকালেই নেমে পড়বেন ম্যাচ খেলতে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় এনে দিতে পারলে ফাইনালেও রাজশাহীর হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই কিউই সুপারস্টারকে। এবারই প্রথম বিপিএল মাতাতে এলেন উইলিয়ামসন।

এর আগে গতকাল প্রথম কোয়ালিফায়ারে শেখ মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে কপাল পুড়েছে রাজশাহীর। আগে ব্যাট করে রাজশাহী ওপেনার তানজিদ তামিমের ৩৭ বলে ৪১ ও আব্দুল গাফফার সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান তুলেছিল। বল হাতে অধিনায়ক মেহেদী ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে শিকার করেছিলেন ২ উইকেট।

এরপর জবাব দিতে নেমে মির্জা বেগ ও মোহাম্মদ নাঈমের ওপেনিং জুটি রান পেলেও দুজনই করেছেন মন্থর ব্যাটিং। নাঈম ৩৮ বলে ৩০ রান করে আউট হন। এরপর হাসান নাওয়াজ ১৪ বলে ২০ ও আসিফ আলী ৮ বলে ১১ রান করে আউট হয়ে যান।

১৯তম ওভারের পঞ্চম বলে মর্জা বেগও ৪৭ বলে ৪৫ রান করে আউট হয়ে যান, দলের রান তখন ১২৪। জয়ের জন্য ৭ বলে ১১ রান দরকার ছিল চট্টগ্রামের। এমন সময়েই জ্বলে ওঠেন অধিনায়ক মেহেদী।

মাত্র ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে ৩ বল হাতে রেখেই চট্টগ্রামকে জয় এনে দেন মেহেদী। তাতেই নিশ্চিত হয় ফাইনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা