May 24, 2026, 10:44 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপি-ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা আলোচনা

ডেস্ক নিউজ :-

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. সুসান ভাইজ এবং ইউনেস্কো সদর দপ্তরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহেদি বেঞ্চলাহসহ তিন সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক ও পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্য প্রাপ্তির অধিকার উন্নয়নে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও পেশাদারিত্ব বাড়াতে ফ্যাক্ট-চেকিং (তথ্য যাচাই) বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন।

ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা ও সংকট ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে তারা উল্লেখ করেন।

আইজিপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রম এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মত প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি মাসে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। তিনি নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গৃহীত সার্বিক ব্যবস্থার কথা তুলে ধরেন।

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা