May 24, 2026, 7:36 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় দুর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জে ২০২৬ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলছে চরম দুর্ভোগ, বিড়ম্বনা ও বিশৃঙ্খলার মধ্যে। তীব্র সমন্বয়হীনতা, জনবল সঙ্কট এবং প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে হজযাত্রীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ৬ জানুয়ারি হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেয়।

এতে নির্ধারিত সময়ের মধ্যে একাধিক পরীক্ষা সম্পন্ন করে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল বোর্ড থেকে সনদ নেয়ার কথা বলা হয়। এসব পরীক্ষা কেবল সরকারি হাসপাতালে করানোর নির্দেশ থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক সরকারি হাসপাতালে একমাত্র কেন্দ্র হিসেবে ভিড় জমাচ্ছেন জেলার সব হজযাত্রী।

ফলে গত কয়েক দিন ধরে হাসপাতালে উপচে পড়া ভিড় দেখা গেছে। ভোলাহাট, গোমস্তাপুর ও রামচন্দ্রপুরসহ দূরদূরান্ত থেকে আসা অনেক বয়স্ক হজযাত্রী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও নির্ধারিত সময়ে টাকা জমা ও পরীক্ষা করাতে পারছেন না। এক্স-রে ও ইসিজি মেশিন বিকল থাকা এবং ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। হজযাত্রীদের অভিযোগ, একটি সরকারি হাসপাতালে এত বিপুলসংখ্যক মানুষের পরীক্ষা নেয়া অবাস্তব। কখনো যন্ত্রপাতি নষ্ট, আবার কখনো পর্যাপ্ত চিকিৎসক না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা: আব্দুস সামাদ বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক সাধারণ রোগীর চাপের মধ্যেই হজযাত্রীদের পরীক্ষা করতে হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মশিউর রহমান জানান, স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে সমন্বয়ের অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা সিভিল সার্জন ডা: এ কে এম সাহাব উদ্দিন বলেন, সব পরীক্ষার সুবিধা একাধিক প্রতিষ্ঠানে না থাকায় সদর হাসপাতালে চাপ বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা