May 24, 2026, 11:27 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর দুটি আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার তারা রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনি সেল থেকে এ তথ্য জানা গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা তিনজনের মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক আছেন। শেষ দিনের শেষ সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতের জোটে থাকা এলডিপির প্রার্থী ছিলেন মো. ওয়াহেদুজ্জামান। তিনিও শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে কোনো জোটে নেই। তবে রাজশাহী-২ (সদর) আসনের দলটির প্রার্থী মুহাম্মদ ফজলুল করিম শেষ দিনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এ ছাড়া রাজশাহীর আর কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রাজশাহীর ছয়টি আসনেই বিএনপি ও জামায়াতের প্রার্থীরা রয়েছেন।

জামায়াত নেতৃত্বাধীন জোটে রয়েছে এবি পার্টি। তবে রাজশাহী-১ আসনে এবি পার্টির আব্দুর রহমান ও রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আসন দুটিতে জামায়াতের প্রার্থীদের পাশাপাশি তারাও ভোটের মাঠে থেকে গেলেন।

নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের কোনোটিতেই জামায়াতের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এবার মোট প্রার্থী থাকলেন ৩২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা