May 25, 2026, 1:48 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর চারঘাটে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা

চারঘাট প্রতিনিধি :-

রাজশাহীর চারঘাটে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অপরাধে ইছাহাক আলী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বড়বড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান বলেন, আগামী ২২ জানুয়ারীর আগে কোন রাজনৈতিক দল প্রচার-প্রচারণা করতে পারবেন না। করলে নির্বাচনী আচারণ ভঙ্গের মধ্যে পড়বে। কিন্তু খবর আসে মঙ্গলবার বিকেলে প্রকাশ্যে নির্বাচন আচারন বিধি ভেঙ্গে বড়বড়িয়া বাজারে ফেস্টুন টানানো হচ্ছে।

যেটি “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” এর বিধি ৭ লঙ্ঘন। উক্ত বিধিমালার বিধি ২৭ অনুসারে ফেস্টুন টানানোর সঙ্গে জড়িত ইছাহাক আলী নামের একজন ব্যাক্তিকে ঘটনাস্থলে পেলে তার কাছ থেকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও সকলকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ ও সহযোগীতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা