May 24, 2026, 8:30 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কোকোকে নিয়ে কটূক্তি, সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান।

আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে জানিয়েছেন আদালত সূত্র।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবীর কর্নেল বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং আদেশ পরে দেওয়া হবে।’

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বিএনপির জনসমর্থন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলার জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমির হামজা বিভিন্ন সময়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৬ জানুয়ারি একটি ইসলামি ওয়াজ মাহফিলে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

বাদী অভিযোগে আরও বলেন, ওই বক্তব্য তিনি নিজে শুনে হতভম্ব ও মর্মাহত হন। মানহানিকর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন এবং মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতে হাজিরের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা