October 27, 2026, 7:21 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

নওগাঁর বদলগাছীতে যুবকের লাশ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

নওগাঁ প্রতিনিধি :-

জেলার বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ১৯শে জানুয়ারি সকালে উপজেলার মথুরাপুর ইউপির জাবারীপুরহাট এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকেরা সরিষা ক্ষেতের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা বলেন গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে আনাগোনা করতে দেখা গেছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

থানাপুলিশ আরোও জানায়,পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে কিনা—সেটি তদন্ত করা হচ্ছে।

ওসি লুৎফর রহমান আরও বলেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”মৃতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা