May 24, 2026, 10:44 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ বুধবার

ডেস্ক নিউজ :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের (ইসি) তফশিল অনুযায়ী আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখ বা তার আগেই নিজে অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে স্বাক্ষরযুক্ত লিখিত নোটিশ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

একই নির্বাচনি এলাকায় কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলে, দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তির স্বাক্ষরিত লিখিত পত্রের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থী সম্পর্কে রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে। সেক্ষেত্রে অন্য মনোনীতরা আর প্রার্থী হিসেবে গণ্য হবেন না।

ইসির পরিপত্রে আরও বলা হয়েছে, একবার প্রার্থিতা প্রত্যাহারের লিখিত নোটিশ প্রদান বা রাজনৈতিক দল কর্তৃক চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে তা কোনো অবস্থাতেই বাতিল বা প্রত্যাহার করা যাবে না।

রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট নোটিশে স্বাক্ষরের সত্যতা নিশ্চিত হলে তা কার্যালয়ের দর্শনীয় স্থানে টানিয়ে প্রদর্শনের ব্যবস্থা করবেন। প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন নির্ধারিত পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি আইন ও বিধি অনুযায়ী ফরম-৫ এ বাংলা বর্ণানুক্রমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসির তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি ৩০০ নির্বাচনি এলাকায় জমা পড়া দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল আবেদন করা হয়। এর মধ্যে ৪২৫টি আপিল মঞ্জুর, ২০৯টি নামঞ্জুর এবং ১১টি আপিল প্রত্যাহার করা হয়েছে। রোববার এসব আপিল নিষ্পত্তি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা