October 27, 2026, 11:25 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গোদাগাড়ী প্রতিনিধি :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির।

গতকাল রোববার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এবং অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান মোছা. কামরুন নাহার স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারী মো. মেহেদী হাসান লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। এতে বলা হয়, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি উঠান বৈঠকে মো. মুজিবুর রহমানের উপস্থিতিতে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়া হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ‘সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ নির্মাণের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।’—এ ধরনের বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর ১৫, ১৬ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হওয়ায় তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হতে পারে। কেন এ ধরনের প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজশাহী যুগ্ম জেলা জজ প্রথম আদালতে নিজে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে মো. মুজিবুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে প্রার্থী মুজিবুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা