May 24, 2026, 8:25 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

স্পোটর্স ডেস্ক :-
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন মঈন।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।

ম্যাচ শুরুর আগে শৃঙ্খলার অভিযোগে স্কোয়াড থেকে বাদ পড়েন অধিনায়ক ইনতিশার মোস্তফা। তবে তাঁর অভাব ম্যাচে পড়েনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা বাংলাদেশ পঞ্চম মিনিটেই এগিয়ে যায়। সতীর্থের বাড়ানো লং পাস থেকে দারুণ এক ট্যাপে বল জালে জড়ান মঈন। দশম মিনিটে আবারও উচ্ছ্বাসে ভাসান। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে দ্বিগুণ করেন ব্যবধান। ২-০ গোলে এগিয়ে থেকে তাই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে ভুটান। ম্যাচের ২৯ মিনিটে একটি দুরূহ কোণ থেকে গোল করে ব্যবধান ২-১ করে তারা। যা কিছুটা হলেও শঙ্কা তৈরি করেছিল। একটু পর প্রতিপক্ষের একটি জোরালো শট আটকে দেন বাংলাদেশের গোলকিপার জাহিদ হাসান বাপ্পী। রক্ষণের ভুলে একটি শট নিজেদের ক্রসবারে লেগে ফিরে এলে স্বস্তির নিশ্বাস পায় বাংলাদেশ।

ম্যাচের শেষ পাঁচ মিনিটে সব অনিশ্চয়তা দূর হয়ে যায়। এক মিনিটের ব্যবধানে ফয়সাল হোসেন গোলমুখ থেকে প্লেসিং শটে এবং রাহবার ওয়াহেদের পাস থেকে ইব্রাহিম আহমেদ লক্ষ্যভেদ করলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়।

৩ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন রাহবার-মঈনরা। মেয়েদের সাফে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা