May 24, 2026, 7:36 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএলে দেখা যেতে পারে কেইন উইলিয়ামসনকে

স্পোটর্স ডেস্ক :-

শেষের পথে বিপিএলের দ্বাদশ আসর। তবে প্লে-অফের লড়াই সামনে রেখে নিজেদের শক্তি বাড়াতে ব্যস্ত দলগুলো। সেই ধারাবাহিকতায় বড় নামের বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর চেষ্টা চলছে সব ফ্র্যাঞ্চাইজিতেই। এমন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন।

সবকিছু ঠিক থাকলে চলতি বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে উইলিয়ামসনকে দেখা যেতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, রাজশাহীর হয়ে খেলা কিউই অলরাউন্ডার জিমি নিশামই জাতীয় দলের সতীর্থ উইলিয়ামসনকে বিপিএলে আনার বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। তবে এখনো কথাবার্তা চলমান, চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

বর্তমানে দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি। ১০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের চারে তার দল, যদিও প্লে-অফ নিশ্চিত হয়নি। এসএ-টোয়েন্টিতে ডারবানের যাত্রা কতদূর গড়ায়, তার ওপরই অনেকটা নির্ভর করছে বিপিএলে উইলিয়ামসনের অংশগ্রহণ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরীক্ষিত নাম উইলিয়ামসন। ৩০ গড় আর ১২৫ এর ওপরে স্ট্রাইক রেটে আড়াই হাজারের বেশি রান করেছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে তার রান সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে, যেখানে রয়েছে একাধিক সেঞ্চুরি ও অর্ধশতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা