May 25, 2026, 2:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর মধ্যে ৪১তম বিসিএসের ৮৭ জন ছাড়াও ২৮, ৩৫, ৩৬, ৩৭ ও ৪০তম বিসিএসের কর্মকর্তারা ছিলেন।

প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা কিংবা খাবার গ্রহণ করা যাবে না। পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা হলে এটি দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি আরও বলেন, জনগণ ভয় সৃষ্টি করে এমন পুলিশ নয়, বরং সেবামুখী, ভদ্র ও মানবিক পুলিশ প্রত্যাশা করে। দুর্নীতি রাষ্ট্রের বড় শত্রু উল্লেখ করে তিনি বেআইনি আদেশ ও স্বার্থান্বেষী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেস্ট প্রবেশনার হন এএসপি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণে যোগ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা