May 25, 2026, 1:47 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ভোটের গাড়ি শীর্ষক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :-

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটারদের জন্য রাজশাহীতে ভোটের গাড়ি শীর্ষক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়াম রুমে জেলা প্রশাসক ও অন্যান্য দপ্তরের প্রশাসকদের সাথে মতবিনিময় সভা এবং বেলা
১২ টায় রাজশাহী কলেজ মাঠে গণভোটের প্রচারণা কার্যক্রমে ভোটের গাড়ির মাধ্যমে পরিচালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ২৬ এর গণভোট হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য। ভোটের চাবি দেশের চাবি আপনার হাতে, এই চাবি শক্ত করে ধরেন।

তিনি আরও জানান, বৈষম্য থেকে দূরে আসতে হলে, নারীদের এগিয়ে নিতে হলে তাদের বুঝাতে হবে হ্যাঁ ভোটের গুরুত্ব। সংসদীয় ভোটের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ এবং রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো সারোয়ার জাহান ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তারা তাঁদের বক্তব্যে তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন। এবং জাতীয় সংস্কারের জন্য গণ ভোটে হ্যাঁ দেওয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা