October 27, 2026, 8:16 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাবি সায়েন্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)-এর ১২তম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের খালিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এপ্লাইড ম্যাথ বিভাগের ইফতিয়ান আহমেদ।

আজ ১৭ জানুয়ারি রাবির ক্যারিয়ার কাউন্সিল এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি)-এ “১১তম আরইউএসসি অ্যানিভার্সারি সেলিব্রেশন, ফেয়ারওয়েল অ্যান্ড চেইন হ্যান্ডওভার সেরিমনি” শীর্ষক আয়োজনে আনুষ্ঠানিকভাবে ক্লাবের ১২তম কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়।

এসময় ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। একই অনুষ্ঠানে ক্লাবের সাবেক সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ড. মো. আব্দুর রাজ্জাক সরকার। তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব শুরু থেকেই বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ধারাবাহিক নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে এই ক্লাব আরও পরিণত হচ্ছে। নতুন কমিটি আগের অর্জনকে ভিত্তি করে আরও দায়িত্বশীল ও প্রভাবশালী কাজ করবে বলে আমি আশাবাদী।”

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠানকালীন সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল করিম, সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আহসান হাবীব ও মো. আব্দুল লতিফ, সাবেক সহ-সভাপতি ও আজীবন সদস্য আব্দুর রহমান, স্বাগতা বৃতি রায় গুপ্ত, কারিমা খাতুন এবং নাজনিন আরা নিশু, সাবেক সহ-সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য মো. সায়েম আলম এবং সাবেক কোষাধ্যক্ষ মো. গোলাম রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন ১১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ সৈকত, সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন।

নবনির্বাচিত সভাপতি খালিদ মাহমুদ বলেন, “রাবি সায়েন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বিজ্ঞানচর্চার একটি প্ল্যাটফর্ম। আগের কমিটির অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে আমরা আরও পরিকল্পিত, মানসম্মত এবং টেকসই কার্যক্রম পরিচালনার চেষ্টা করব।”

আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আবু জুবায়ের, সোহরাব উদ্দিন ও দিগন্ত দে, কোষাধ্যক্ষ সুলায়মান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মেহজাবীন সুলতানা অন্তি। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে ১১তম কমিটির সভাপতি শেখ সৈকতের নেতৃত্বে ক্লাবটি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে। এর মধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন জেলায় সায়েন্স শো ও বিজ্ঞান প্রদর্শনী, টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যাম্পাসে বিজ্ঞানভিত্তিক সেমিনার এবং “আরইউএসসি সাইকাস্ট” নামে বিজ্ঞানভিত্তিক পডকাস্ট সিরিজ আয়োজন উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১১ বছর পূর্ণ করে ক্লাবটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান সংগঠনগুলোর মধ্যে একটি সুপরিচিত ও সক্রিয় সংগঠন হিসেবে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা