May 24, 2026, 10:44 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯১ শতাংশ

রাবি প্রতিনিধি :-

কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি উপকেন্দ্রে একযোগে দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় মোট ৯১ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে ডিজিটাল ডিভাইস সঙ্গে রাখা ও ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসেন। আটক ওই দুই পরীক্ষার্থীর নাম জিএম সরোয়ার ও আনিকা তাসনিম মৌ। এর মধ্যে জিএম সরোয়ার রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে প্রথম শিফটের পরীক্ষার্থী ছিলেন এবং মৌ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় শিফটের পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সরোয়ারের নিকটে মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার পাওয়া গেলে তাকে আটক করা হয়। অন্যদিকে মৌ-এর কাছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হয়।

উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে এ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসেন বলেন, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও বাকি উপকেন্দ্রে মোট উপস্থিতির হার ৯১ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৩.৭৭ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৭.২৬ শতাংশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৪.৪২ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৩.৮৮ শতাংশ, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯১.৬৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা