October 27, 2026, 10:43 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির ২ দিনের কর্মসূচি

ডেস্ক নিউজ :-

রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ (১৭ জানুয়ারি) দুপুরে এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে দলটি। কর্মসূচির মূল অংশগুলো নিচে তুলে ধরা হলো:

সোমবার (১৯ জানুয়ারি): বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। মাজার জিয়ারতের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া ওইদিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি): বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দুই দিনের এই কর্মসূচি গ্রহণ করেছি। ১৯ তারিখ মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমান উপস্থিত থেকে নেতা-কর্মীদের উজ্জীবিত করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা