May 24, 2026, 10:25 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পত্নীতলা ব্যাটালিয়নের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নওগাঁ (পত্নীতলা) প্রতিনিধি :-

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে ভোররাতে ধামইরহাট উপজেলার চকিলাম ও কালুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চকশবুল এলাকার একটি সরিষা ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ২০ হাজার টাকা।

অপরদিকে, একই সময়ে উস্তমবাদ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একটি পাকা রাস্তা থেকে ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করা হয়।

তবে দুটি অভিযানের কোনোটিতেই কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদকদ্রব্য ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা