May 24, 2026, 7:36 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেপ্তার!

বগুড়া প্রতিনিধি :-

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে বিভিন্ন মামলার ৪৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মাদক মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৪৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন,“অপরাধ দমন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ অভিযানে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা