May 25, 2026, 1:48 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলের বিয়েতে কমিউনিটি সেন্টারে পরিবার, ফাঁকা বাড়িতে আগুন

ডেস্ক নিউজ :-

রাজধানীর জিগাতলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারসহ সবাই ছিলেন আফতাবনগরের সিরাজ কমিউনিটি সেন্টারে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩৬ মিনিটে জিগাতলা নতুন রাস্তার ৪২/৬ নম্বর ভবনের তিনতলায় আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, জিগাতলায় চারতলা একটি আবাসিক ভবনের তিনতলায় আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভুক্তভোগী বাড়ির মালিক আজাদ খান (৬৫) সপরিবারে তার ছেলে তৌফিস খানের (২৭) বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আফতাবনগরের সিরাজ কমিউনিটি সেন্টারে ছিলেন। পরিবারের মোট পাঁচজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত থাকায় ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। এ কারণে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুনের কারণ হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে।

ভুক্তভোগী আজাদ খান বলেন, আগুন ফ্রিজ থেকেই লেগেছে। আমার ছেলের বৌ আনতে আমরা সবাই আফতাবনগরে গিয়েছিলাম। দুপুর ১২টার দিকে আমি যাই, পরে বাকিরাও আসে।
এরপর আগুন লাগার খবর শুনে আমি দ্রুত ছুটে আসি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত না হলেও অগ্নিকাণ্ডে ঘরের ফ্রিজসহ কয়েকটি আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা