May 24, 2026, 9:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল

স্টাফ রিপোর্টার :-
অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল

হাড়কাঁপানো শীতে যখন নিম্নআয়ের মানুষগুলো অসহায় হয়ে পড়ছে, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল। রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য দড়িখরবোনা এলাকার শীতার্ত মানুষের কষ্ট লাঘবে তাঁর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নগরীর বিসিক এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলের ব্যবসা অফিসে আয়োজিত এই মানবিক আয়োজনে প্রায় ২৫০ জন অসহায় মা, বোন ও ভাইয়ের হাতে উষ্ণ শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি—যা যেন শীতের কঠোরতার মাঝেও মানবতার উষ্ণ বার্তা বহন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবিকা ফারজানা ববি, সমাজসেবক সরদার জুয়েল, সমাজসেবিকা সাইদা, লিপি এবং সমাজসেবক ইব্রাহিম। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন আসাউদ্দল আসাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,“এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিছক দান নয়, এটি মানবিক দায়িত্ব। ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল যে উদারতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয়।”
বক্তারা আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে শীতের কষ্ট অনেকাংশে লাঘব হবে এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে।

এ ধরনের উদ্যোগ শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানবতার আলো জ্বালিয়ে দেয় অসহায় মানুষের হৃদয়ে-যেখানে সহমর্মিতা আর ভালোবাসাই সবচেয়ে বড় উষ্ণতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা