May 25, 2026, 1:47 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর খ্রিষ্টীয় ধর্মপল্লীতে মহতীর্থোৎসবের প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাইবটতলা খ্রিষ্টীয় ধর্মপল্লীতে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মা মারিয়ার মহতীর্থোৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে মহাতির্থোৎসবের খ্রীষ্টজাগে পবিত্র মিশা প্রদান করেন দিনাজপুর ধর্মপ্রদেশীয় বিশপ সেবাস্টিয়ান টুডু। এতে সহযোগিতা করেন, নবাইবটতলা ধর্মপল্লীর যাজক স্বপন পিউরিফিকেশন।

এ সময় রাজশাহীর উত্তম মেষপালক ধর্মপল্লীর যাজক ফাবিয়ান মারান্ডি উপস্থিত ছিলেন। এছাড়া উৎসবে দিনোপিমে, লিবিওপিমে, কার্লোপিমে, সৃজন এসজে, উইলিয়াম, মুর্মু, ডিকন, ব্রাদার-সিস্টারগন অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই অঞ্চল ঘিরে নেয়। তখন রক্ষাকারিনী মা মারিয়ার গির্জায় প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নেয় এই অঞ্চলের আদিবাসী ও খ্রিষ্টীয় ধর্মাবলম্বীরা। তারা প্রাণ বাঁচানোর জন্য মা মারিয়ার কাছে প্রার্থনা করেন। এতে পাক হানাদার বাহিনী পরাস্ত হয়। তারা ফায়ার করলেও গুলি বের হয় না। সেই থেকে গির্জায় আশ্রিতদের বিশ্বাস মা মারিয়ার কৃপাশক্তিতে তারা প্রাণে বাঁচতে পেরেছেন। সেই থেকে প্রতিবছর এখানে মহতীর্থোৎসব উদযাপন করা হয়।

মহতীর্থোৎসবে রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক খ্রিষ্টিয়ভক্ত অংশগ্রহণ করেন। সবার অংশগ্রহণে প্রার্থনা, শাস্ত্রীয় সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই তির্থোৎসব সম্পন্ন হয়। এ অনুষ্ঠান থেকে মানবজাতির মঙ্গল কামনা ও বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা