October 27, 2026, 7:22 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে শিশু-কিশোরদের জন্য শিশু সাংবাদিকতার ওপর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে হোটেল ওয়ারিশনের সেমিনার রুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোররা সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ ও ফিচার লেখা, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরি, শিশু অধিকার এবং নিরাপদ সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি ও ই‌টি‌ভি বিভাগীয় প্রতি‌নি‌ধি বদরুল হাসান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান কোরবানের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালনা করছেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০১৩ সাল থেকে বিডিনিউজ২৪.কম ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে, যেখানে ১০-১৭ বছর বয়সী শিশু-কিশোররা নিজেরা সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে। এই ধরনের কর্মশালা দেশের বিভিন্ন জেলায় নিয়মিত আয়োজিত হয়ে আসছে, যা শিশুদের সৃজনশীলতা ও অধিকার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা ভবিষ্যতে আরও দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা