October 27, 2026, 8:54 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

না ফেরার দেশে জয়শ্রী কবির

বিনোদন ডেস্ক :-

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির। গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগিনা জাভেদ মাহমুদ। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জয়শ্রী কবির। জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলমগীর কবীর।

১৯৭৬ সালে ‘অসাধারণ’ সিনেমায় উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন জয়শ্রী। এ সিনেমা তাকে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। জয়শ্রী কবির দীর্ঘদিন লন্ডনে বসবাস করতেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকতাও করেছেন। আজ থেকে প্রায় এক দশক আগে জয়শ্রী কবির ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে এই দেশে দেখা যায়নি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ, শহর থেকে দূরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা