May 24, 2026, 11:27 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোরে ফসলি জমির টপসয়েল কাটায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, জনমনে স্বস্তি

তানোর প্রতিনিধি :-

রাজশাহীর তানোরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটা ও বহনের দায়ে একটি হিমাগারের ম্যানেজারসহ দুইজনকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিন জব্দ ও বিকল করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাতের আঁধারে কৃষি ডাঙ্গা জমি থেকে অবৈধভাবে মাটি কেটে তামান্না হিমাগারের জমি ও একটি জলাশয় ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পায়। এ সময় তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে ৫ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। পরিবহনের সুযোগ না থাকায় মেশিন দুটি ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বরেন্দ্র অঞ্চলের কৃষিজমি ও উঁচু-নিচু জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। এদিকে কৃষিজমি রক্ষায় একাধিক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা