October 27, 2026, 10:15 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহী-১ আসনের প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ৩ জানুয়ারি ভোটার স্বাক্ষরে ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে নির্বাচনী কমিশনে আপিল করলে মনোনয়ন পুনর্বহাল হয়।

মনোনয়ন ফিরে পাওয়ার পর তারেক বলেন, “মহান আল্লাহর রহমত ও নেতাকর্মীদের দোয়ায় শত বাধা পেরিয়ে মনোনয়ন বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক-তৃতীয়াংশ ভোটারের স্বাক্ষরের বিধান বৈষম্যমূলক, এ ধরনের আইন পুনর্বিবেচনা করা উচিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা