October 27, 2026, 1:46 pm
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ৮, হেরোইন-ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, শাহমখদুম, মতিহার ও পবা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

এ সময় ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন, ৩ হাজার এমএল দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ময়না বেগম (৪০), শাকিল (২০), মাবিয়া (৪২), রাহাদ আহমেদ রাফি (২৯), রাকিবুল ইসলাম জাহিদ (৩০), আবুল কালাম আজাদ (৪০), রাজা হোসেন (৩০) এবং রাকিব মিয়া (২৯)।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা